সরকারি চাকরি প্রত্যাশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Roads and Highways Department RHD Job Circular 2026) প্রকাশিত হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা হয় এবং ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে।
মোট ১৮৮ জনকে ০৫ ক্যাটাগরির পদে অস্থায়ী ভাবে নিয়োগ দিবে সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD)। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য আরএইচডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
RHD job circular 2026 এর তথ্য অনুসারে, আবেদন শুরু হবে ২৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ০১ মার্চ ২০২৬ বিকাল ৫:০০ টায়। প্রার্থীদের বয়স ০১ মার্চ ২০২৬ ইং তারিখে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে RHD Job Circular 2026-এ।
যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা RHD Teletalk ওয়েবসাইট http://rhd.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Roads and Highways Department RHD job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
সম্প্রতি প্রকাশিত RHD নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি)।
সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ১৪তম, ১৫তম, ১৬তম ও ২০তম বেতন গ্রেডে ০৫ ক্যাটাগরির পদে ১৮৮ জন প্রার্থীকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।
সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একটি পদেই আবেদন করতে পারবেন।
সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে RHD Job Circular 2026 বর্তমানে চলমান আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি।
সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Roads and Highways Department RHD job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
সড়ক ও জনপথ অধিদপ্তর আরএইচডি জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.rhd.gov.bd এবং rhd.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। আমরা আর এইচ ডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা RHD Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি।
নিচে সংযুক্ত RHD circular 2026 এর ইমেজে চাকরির সমস্ত তথ্য রয়েছে, যেমন পদসমুহের বিবরন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান, নিয়োগ পরীক্ষা এবং আরও অনেক তথ্য। আপনি এখান থেকে সহজেই সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা আরএইচডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ছবি দেখতে বা ডাউনলোড করতে পারেন।



বিজ্ঞপ্তির সোর্সঃ অফিসিয়াল ওয়েবসাইট, ২৭ জানুয়ারি ২০২৬
অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ২৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ০১ মার্চ ২০২৬ বিকাল ৫:০০ টায়
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ rhd.teletalk.com.bd
RHD Job Circular 2026 PDF Download
আরও পড়ুন
১. বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন অনলাইনে করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। ০১/০৩/২০২৬ খ্রিঃ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
৩. প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
৪. শারীরিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
৫. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র বিজ্ঞাপনে চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ, জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা নিয়োগের যে কোন পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং-ক-ঙ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি
প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৬. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে।
৭. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮. উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সবশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবো
৯. এ নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১০. নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা, শারীরিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা, বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন পরিবর্তন/সংশোধন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইট www.rhd.gov.bd এ পাওয়া যাবে।
১১. আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোন স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন।
১২. লিখিত, শারীরিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ০১ নং থেকে ০৪ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ১২/-টাকা, মোট ১১২/- টাকা এবং ০৫ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকা, মোট ৫৬/- টাকা এবং অনগ্রসর নাগরিকরা (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকা, মোট ৫৬/- টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://rhd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ক্রমিক নং-৫ এ উল্লেখিত পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে একই প্রবেশপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
এই RHD নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলি, এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://rhd.teletalk.com.bd এ পাওয়া যাবে।
সড়ক ও জনপথ অধিদপ্তর চাকরির আবেদন করতে হবে অনলাইনে। সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ উল্লেখিত RHD Teletalk ওয়েবসাইট http://rhd.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
RHD job circular 2026 এর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ফী জমা দিতে হবে। আরএইচডি জব সার্কুলার ২০২৬ বা সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদন পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হলো-
অনলাইনে চাকরির আবেদন করার নিয়মঃ
- প্রথমে RHD Teletalk ওয়েবসাইটে প্রবেশ করুন: http://rhd.teletalk.com.bd.
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদ নির্বাচন করুন।
- এরপর “Next” বাটনে ক্লিক করুন।
- আপনি যদি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হন তবে “Yes” সিলেক্ট করুন, না হলে “No” সিলেক্ট করুন।
- এখন আপনি সড়ক ও জনপথ অধিদপ্তর চাকরির অনলাইন আবেদন ফরমটি দেখতে পাবেন।
- নির্দেশনা অনুযায়ী সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন এবং “Next” বোতামে ক্লিক করুন।
- সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষরের ছবি (300×80 px) আপলোড করুন।
- সব তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কিনা ভালোভাবে যাচাই করুন, এরপর “Submit” বাটনে ক্লিক করুন।
- সাবমিট সফল হলে Applicant’s Copy ডাউনলোড করুন এবং এটি প্রিন্ট করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন।
সড়ক ও জনপথ অধিদপ্তরে চাকরির অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর Applicant’s Copy-তে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে ৫৬ টাকা অথবা ১১২ টাকা (পদ অনুযায়ী) আবেদন ফি পরিশোধ করতে হবে। যেকোনো Teletalk Pre-paid SIM এর মাধ্যমে ২টি SMS করে আবেদনের ফি জমা দেওয়া যাবে।
১ম SMS:
RHD <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: RHD DEFABC
২য় SMS:
RHD Yes <PIN> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: RHD Yes 123456
দ্বিতীয় SMS সঠিকভাবে পাঠানো হলে ফিরতি মেসেজে একটি Password পাওয়া যাবে।
এই User ID এবং Password ভালভাবে সংরক্ষণ করুন, পরবর্তীতে Admit Card ডাউনলোডের সময় প্রয়োজন হবে।
ভুলে গেলে SMS পুনরুদ্ধারের নিয়মঃ
যদি কোনো প্রার্থী User ID বা PIN ভুলে যান, তাহলে শুধুমাত্র Teletalk Pre-paid SIM ব্যবহার করে নিচের SMS পদ্ধতিতে পুনরুদ্ধার করা যাবে।
User ID জানা থাকলেঃ
RHD Help <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: RHD Help ABCDEF
PIN জানা থাকলেঃ
RHD Help PIN <PIN নম্বর> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: RHD Help PIN 987654
শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলে সার্ভার ডাউন বা অন্যান্য টেকনিক্যাল সমস্যার কারণে আবেদন জমা দিতে সমস্যা হতে পারে। তাই ঝামেলা এড়াতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই আবেদন করা সবচেয়ে নিরাপদ।
ডিক্লারেশন: প্রার্থীকে সড়ক ও জনপথ অধিদপ্তরে চাকরির অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তর আর এইচ ডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা RHD Job Circular 2026 এ অনলাইনে আবেদন করার সময় কোনো সমস্যা দেখা দিলে বা টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে নিচের যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সহায়তা পাওয়া যাবে।
ইমেইল পাঠানোর সময় অবশ্যই সংগঠনের নাম (RHD), পদের নাম, Applicant’s User ID, এবং আপনার মোবাইল নম্বর সংক্ষেপে ইমেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এতে সাপোর্ট টিম দ্রুত সমস্যা শনাক্ত করে সমাধান দিতে পারবে।
আরও পড়ুন
সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা RHD Job Circular 2026 এ চাকরি পেতে হলে অবশ্যই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত/প্রিলিমিনারি পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ভাইভা পরীক্ষার পূর্বে ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা সাধারণত নিচের ৩টি ধাপে অনুষ্ঠিত হয়-
- লিখিত পরীক্ষা
- ব্যাবহারিক পরীক্ষা (পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে)
- মৌখিক পরীক্ষা
এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করেই সড়ক ও জনপথ অধিদপ্তরে চূড়ান্ত নিয়োগ নির্ধারিত হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তর RHD নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) RHD teletalk com bd এর অফিসিয়াল ওয়েবসাইট rhd.teletalk.com.bd-এ পাওয়া যাবে। এডমিট কার্ড প্রকাশিত হলে প্রার্থীদের তাদের নিবন্ধিত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনকারীরা RHD teletalk ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সম্বলিত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও সড়ক ও জনপথ অধিদপ্তরে নিয়োগের পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি, সিটপ্ল্যান ও পরীক্ষার ফলাফল সহ সকল আপডেট তথ্য অফিসিয়াল ওয়েবসাইট www.rhd.gov.bd এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
আমরা সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Roads and Highways Department RHD job circular 2026) সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। সড়ক ও জনপথ অধিদপ্তর আর এইচ ডি নিয়োগ ২০২৬ বা RHD circular 2026 সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।